Posts

Showing posts from October, 2015

একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষের ১২টি লক্ষণ

Image
একটা সময় ছিল যখন পুরুষেরা নিজের ব্যাপারে বিশেষ মনযোগ দিতেন না। ভাবছেন, পুরুষ মানুষ এক রকম হলেই হলো! সেই দিন এখন বদলেছে। প্রত্যেক সচেতন পুরুষই এখন নিজের শরীর ও ব্যক্তিত্বের ব্যাপারে দারুণ মনযোগী। কিন্তু কীভাবে বুঝবেন আপনি সুস্থ আছেন? কীভাবে বুঝবেন আপনার শরীর ও মন স্বাভাবিকভাবে কাজ করছে, চমৎকার আছে আপনার জীবন? একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হিসেবে আপনার মধ্যে নিচের এই লক্ষণ থাকা অনেক জরুরী। যারা স্বাস্থ্য সচেতন তারা স্বাস্থ্যসুরক্ষায় অনেক কিছুই করে থাকেন। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম এবং সঠিকভাবে জীবনযাপন। এছাড়াও নিয়মিত ডাক্তারের কাছে চেকআপ তো আছেই। এতোসব করার একটাই কারণ সুস্থ দেহের অধিকারী হওয়া। কারণ আমরা সকলেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের সুখ শান্তি বজায় থাকে। একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের সাধারন অবস্থায় হার্টবিট রেট হয় ৭০ বা এর কাছাকাছি। সুস্থ আছেন কিনা জানতে চাইলে আজই পরীক্ষা করে দেখুন। মানুষ মাত্রই যৌনতার প্রতি আগ্রহ থাকবে। আপনি যদি একজন সক্ষম পুরুষ হয়ে থাকেন এবং তারপরেও যৌনতার প্রতি আগ্রহ বোধ না করেন, তবে বুঝবেন...

বয়স কমিয়ে রাখবে যে ৭টি খাবার

Image
সবাই চায় তাকে দেখতে তরুণ লাগুক। কিন্তু বয়স একটি প্রাকৃতিক বিষয়। কেউ চাইলে সেটাকে রোধ করতে পারে না। অনেকেই বয়সের ছাপ লুকানোর জন্য নামী দামী ক্রিম, কসমেটিক্স ব্যবহার করে থাকে। এইগুলো ব্যবহার করে সাময়িকভাবে বয়সের ছাপ চেহারা থেকে দূর করা গেলেও দীর্ঘমেয়াদি ফল লাভ করা সম্ভব হয় না। বয়সের ছাপ মূলত দুইটা বিষয়ের ওপর নির্ভর করে জেনেটিক এবং আবহাওয়া। জেনেটিক কারণে অনেকের বয়সের ছাপ দ্রুত চেহারায় পড়ে যায়। স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যভ্যাস আপনার বয়সের ছাপ ভিতর থেকে প্রতিরোধ করতে পারে। এমন কিছু খাবারের নাম প্রিয়.কম কে বলেছেন পুষ্টিবিদ আনিকা শাহ্‌জাবিন। এই খাবারগুলো নিয়মিত খেলে বয়সের ছাপ রোধ করে ত্বকে বলিরেখা পড়া রোধ করে থাকে। ১। বাদাম চেহারায় তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। বাদাম বিশেষ করে আখরোটে ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে যা ত্বককে মসৃণ করে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে। আখরোটে কোলেস্টেরলের মাত্রা খুব কম থাকে। প্রতিদিনকার খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন যেকোন বাদাম। সেটি আপনাকে কাজ করার এনার্জি দেওয়ার সাথে সাথে ত্বককে বলিরেখা পড়া রোধ করে। ২। টমেটো টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লাইকোপেন আছে ...

জানেন কি কোন ভুলে চুল পড়ছে, চুল পাকছে?

Image
মানুষের চুল পড়ার পেছনে নানা ধরনের কারণ রয়েছে। যেমন দুশ্চিন্তা, অনিদ্রা, হরমোনের সমস্যা, ধুলাবালি ইত্যাদি। আরেকটি কারণে চুল পড়ে যায় আর তা হলো সঠিক পুষ্টিকর খাদ্যাভাসের অভাব। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত না হলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। আপনি কি জানেন, আপনার ভুলের কারণেই চুলে এসব সমস্যা দেখা দিচ্ছে ! এই সব সমস্যার মূলে রয়েছে চুলের পুষ্টিহীনতা।  আর এসব সমস্যা দূর করার জন্য আমাদের চুলকে দিতে হবে পুষ্টিকর কিছু খাবার। আপনার খাদ্য তালিকায় কিছু খাবার নিয়মিতভাবে থাকলে চুল পড়ার পরিমাণ কমে যেতে পারে অনেক খানি। আসুন জেনে নেয়া যাক চুলের পুষ্টি যোগানো সব খাবার সম্পর্কে। মাছ : ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে এবং চুল পড়া রোধ করে। ডিম : ভিটামিন বি এসেনশিয়াল এবং বায়োটিনে ভরপুর ডিম চুল বৃদ্ধির কাজে সহায়তা করে এবং মাথার ত্বক ভালো রাখে। চুলের স্বাস্থ্য রক্ষায় প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ডিম। এছাড়াও চুলে লাগাতে পারেন ডিমের হেয়ার মাস্ক। ২ টি ডিমের সাদা অংশ এবং ৪ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে ফেটিয়ে ঘন একটি প...

পিত্তথলিতে পাথর?

Image
পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই কাছ থেকে এই অভিজ্ঞতা শোনা যায়। এই পাথর কি সত্যি সত্যি পথের কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরের মতো, নাকি অন্য কিছু? আর কীভাবেই বা সন্দেহ হবে যে পিত্তথলিতে পাথর হতে পারে আপনার? পাথর আসলে কী? পিত্তথলির পাথর আসলে ছোট ছোট বালুর দানার মতো থেকে শুরু করে মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথরটা তৈরি তার ওপর। কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে এবং হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙেরও হতে পারে। পেটের ডানদিকে যকৃতের পেছনে ও তলার দিকে থাকে পিত্তথলি। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার হজম করতে পিত্তরস দরকার হয়। নানা কারণে এই পিত্তথলিতে বিভিন্ন পদার্থ অতিরিক্ত জমে গিয়ে পাথরের সৃষ্টি করে। কাদের হয় বেশি? স্থূল ও ওজনাধিক্য ব্যক্তিদের পিত্তথলিতে পাথর বেশি হতে দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের এই প্রবণতা বেশি। এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্মনিয়...

ওজন কমাতে শর্করা একেবারেই বাদ?

Image
বাড়তি ওজনের জন্য অনেকেই শর্করাজাতীয় খাবারকে দায়ী করেন। ভাবেন, ‘নো কার্ব’ বা শর্করা বর্জন ওজন কমানোর চাবিকাঠি। আসলে তা নয় এবং সেটা সম্ভবও নয়। কারণ, শকর্রাবর্জিত খাবার দিনের পর দিন খেতে থাকলে শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হয়তো দু-চার দিন এ ধরনের খাবার গ্রহণ করা যায়, দিনের পর দিন নয়। যেমন—মাছ, মাংস, ডিম, তেল, ঘি, মাখন এগুলো একেবারেই শর্করাবর্জিত খাবার। ভাবুন তো, এসব খাবার খেয়ে কি জীবন কাটাতে পারবেন? আসলে সবই খেতে হবে, তবে তা হওয়া উচিত পরিমিত। শর্করাজাতীয় খাবার কতটুকু খাওয়া যাবে বা যাবে না সে ব্যাপারে বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান আখতারুন নাহার বলেন, শর্করা শক্তির অন্যতম উৎস। পুষ্টিবিজ্ঞানের মতে, মানুষের প্রতিদিনের খাবারে মোট ক্যালরির ৫৫ থেকে ৬০ শতাংশ শর্করা থাকা উচিত। তবে যাঁরা ওজন কমাতে চান, তাঁদের ক্ষেত্রে শর্করার অংশটি ভাত-রুটি ইত্যাদি মিলে ৩৫ থেকে ৪০ শতাংশ হলেই ভালো হয়। আখতারুন নাহারের মতে, শিশুদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তবে তাদের খাবারে অবশ্যই শরীর গঠনকারী উপাদান বা দুধ থাকতেই হবে। যদিও দুধে আছে পর্যাপ্ত শর্করা। খাবারের মধ্যে শর্করা থাকে বিভিন্ন রূপ...

বয়স যখন ষাটোর্ধ্ব

Image
 বয়স যখন ষাটোর্ধ্ব বার্ধক্যে পুষ্টিবার্ধক্যে কায়িক শ্রম কমে যায়, কমে যায় খাবারে দৈনিক ক্যালরি চাহিদাও। কিন্তু সেই সঙ্গে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের প্রয়োজনীয়তা বজায় থাকে। আবার খাবারে রুচি কমে যাওয়া বা নানা ওষুধের প্রতিক্রিয়া অনেক সময়ই বৃদ্ধ ব্যক্তিদের দুর্বলতা, অবসাদ বা ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় তাঁরা নিজের প্রয়োজন বা চাহিদার কথা ভালো করে বুঝিয়ে বলতেও পারেন না। গবেষণা বলছে, বয়স্ক ব্যক্তিরা প্রয়োজনের তুলনায় ৪০ শতাংশ খাবার কম খেয়ে থাকেন। তাই বাড়ির ষাটোর্ধ্ব ব্যক্তিটির পুষ্টি ও খাদ্যাভ্যাসের দিকে সবারই বিশেষ নজর দেওয়া দরকার।   বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগ, কিডনি জটিলতাসহ নানা সমস্যা। সে অনুযায়ী গড়ে তুলতে হবে খাদ্যাভ্যাস। যেমন: পাতে লবণ ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলোকে নতুন করে হলেও রপ্ত করতে হবে। দীর্ঘদিনের পুরোনো অভ্যাস যেমন জর্দা-পানকে হঠাৎ করে বিদায় দিতে হয়তো চাইবেন না তাঁরা, কিন্তু বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলতে হবে।  দাঁত পড়ে যাওয়া বা নড়বড়ে হওয়ার কারণে শক্ত খাবার চিবিয়ে খাওয়া সম্ভব হয় না অনেকের পক্ষে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে...